শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে সিভিল সার্জন লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৪-১৭ অক্টোবর (পক্ষকাল ব্যাপী) ২০২০ পালন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

 

স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়।

 

সাংবাদিক ওরিয়েন্টেশন মাল্টি মিডিয়া প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ দীপংকর রায়।

 

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মাহফুজ সাজু, আবদুর রব সুজন, মাসুদ রানা রাশেদ প্রমুখ।

 

বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ প্রমুখ। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ১লক্ষ ৮৮হাজারজন, ০৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শতজন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ৯৫জন, ০৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৪জন। মোট কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি। ইউনিয়ন সুপার ভাইজারের সংখ্যা ১শত ৩৮জন। ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪শত ১৪জন। স্বেচ্ছাসেবকের সংখ্যা ২হাজার ২শত ৫২জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone