শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে লড়াই হবে নুরুজ্জামান আহমেদ-সিরাজুল হকের

১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে লড়াই হবে নুরুজ্জামান আহমেদ-সিরাজুল হকের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলাপ-আলোচনা ও প্রচারণায় তুঙ্গে ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসন। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (নৌকা), জাতীয় পার্টির মোঃ দেলোয়ার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মোঃ দেলাব্বর হোসেন (ডাব), জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শরিফুল ইসলাম (আম), স্বতন্ত্র মোঃ সিরাজুল হক (ঈগল), মোঃ মমতাজ আলী (ট্রাক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য হন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (নৌকা)। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় সংসদ সদস্য হন তিনি, সেই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন নুরুজ্জামান আহমেদ। এবারও নৌকা প্রতীক নিয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে অন্যতম স্বতন্ত্র মোঃ সিরাজুল হক (ঈগল)।

স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি, আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁর হাত দিয়েই আওয়ামী লীগের অবস্থান কালীগঞ্জ-আদিতমারীতে অনেকটা সুদৃঢ় হয়েছে। অনেক নবীন-প্রবীণ নেতাকর্মী তাঁর সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে ইউপি চেয়ারম্যান ও বর্তমান দুজন উপজেলা পরিষদের চেয়ারম্যানও তাঁর পক্ষে ঈগল প্রতীকের জনসভায় বক্তব্য রাখছেন।

 

এ অবস্থায় কালীগঞ্জ-আদিতমারীতে ভোটারদের অভিমত, ভোটের লড়াইয়ে এগিয়ে মোঃ নুরুজ্জামান আহমেদ (নৌকা) ও মোঃ সিরাজুল হক (ঈগল)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone