শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলী

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ইউনুস আলী (৪৮) নিহত হয়েছেন।

 

আমৃত্যু ইউনুস আলী লালমনিরহাট রিপোটার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে এসেছিলেন।

 

পরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস নিজ বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়। দেহ বিকৃত হয়ে যায়। ঢাকা মেট্টো-ট ২০-০১২০ ঘটনাস্থলে আছে। চালক ও সহকারি পালিয়ে গেছেন।

 

খবর পেয়ে লালমনিরহাটের সর্বস্তরের সাংবাদিকরা বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে সব রকম যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেন।

 

পরে আদিতমারী থানা পুলিশ ও ফায়ার ব্রিগেটের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে যায়।

 

নিহত ইউনুস আলীর স্ত্রী, ২পুত্র সন্তান রয়েছে।

 

এর পরে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারওয়ার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক সরেজমিনে এসে নিহত সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করার কথা বলেন। সেই সাথে ওই ঘাতক ট্রাক চালককে আটকের আশ্বাস প্রদান করলে সড়ক অবরোধ প্রত্যাহার হয়।

 

সাংবাদিক ইউনুস আলীর অকাল মৃত্যুতে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক, উত্তরবঙ্গ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone