শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
সরকারি নির্দেশনা না মানায় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গরমে অসুস্থ

সরকারি নির্দেশনা না মানায় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গরমে অসুস্থ

সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে অতি গরমের ফলে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

 

লালমনিরহাট জেলা পুলিশের পরিচালনায় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজটি সরকারি নির্দেশনাকে না মেনে বৃহস্পতিবার (৮ জুন) কলেজ শাখা খোলা রেখে মান উন্নয়ন পরীক্ষা চলাকালীন সময়ে আনুমানিক বেলা ১২.৩০ ঘটিকায় দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী সুমি অসুস্থ হয়ে পড়েন।

 

জানা যায়, ওই শিক্ষার্থী তীব্র গরম ও তাপদাহের ফলে অসুস্থ হয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে পুলিশ এ্যাম্বুলেন্সে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

 

দেশে অতি গরম ও তাপদাহের ফলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তাপ প্রবাহের সতর্কবার্তার কারণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে আগামী ০৫ (পাঁচ) থেকে ০৬ (ছয়) দিন দেশের উপর দিয়ে চলমান মৃধু মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। উক্ত ভাগ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ ৮ জুন বন্ধ থাকবে। কিন্তু সেই সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এফ এম নুর নবী।

 

সে বিষয়ে অধ্যক্ষের কাছে কাছে জানতে চাইলে তিনি বলেন, সামনে এইচএসসি পরীক্ষা তাই মেধা যাচাই এর জন্য তাদের টেস্ট পরীক্ষা চলছে, তবে সরকারি নির্দেশনায় কলেজ বন্ধ রাখতে বলা হয় নাই।

 

তবে, অতি গরম ও তাপদাহের সময় পুলিশ বাহিনী পরিচালিত লালমনিরহাট ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ খোলা রাখার বিষয়ে সুধী সমাজে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone