শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
পারিবারিক ও নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পারিবারিক ও নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুর্নীতি মুক্ত আগামী প্রজন্ম, দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ” স্লোগান নিয়ে পারিবারিক ও নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকার সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট দুপ্রক’র সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিচালক মোঃ রাউফুল ইসলাম, এডি মোঃ খালিদ মাহমুদ, ডিএডি মামুন আলী মন্ডল, এআই মারফিদুল হক। বিচারকবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায়, উম্মে তাজ এ জান্নাত, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আরাফাত আজাদ। এ সময় লালমনিরহাট দুপ্রক’র অ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, মোঃ ইউনুস হোসেন, আবু হাসনাত রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বির্তক প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীগণ পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।

 

পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone