শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি ভবন সভাকক্ষে লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল ৯টায় লালমনিরহাট জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে মিশন মোড় পর্যন্ত একটি র‌্যালি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone