শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিপরীতে দেশ প্রেমিক জনগণের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাটের ফড়িঙ্গের দিঘিস্থ লোহাখুচি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ হারাটি ইউনিয়ন শাখার আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ হারাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শহিদার রহমান-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ হারাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক আকমল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাবেক সভাপতি মোত্তালেব খন্দকার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি রশিদা রহমান, মহিলা শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি জিনিয়া হাসনাত জুই। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ হারাটি ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone