শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাতীয় পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠিত

জাতীয় পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “জাতীয় পার্টি জিন্দাবাদ, জি. এম কাদের জিন্দাবাদ” স্লোগান নিয়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের আলোরূপা মোড়স্থ লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এম.পি, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম বাদশা, মোঃ আনসার আলী, মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট সদরের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone