শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
অর্থ সাহায্যের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

অর্থ সাহায্যের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা/ প্রাকৃতিক দূর্যোগে অর্থ সাহায্যের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মনসুর আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার ভাইস চেয়ারম্যান হীরালাল রায়, সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস হোসেন, কোষাধ্যক্ষ সুকুমার রায়, যুগ্ম কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, কে এম রেজাওয়ানুল হক, মমতাজ আলী, আব্দুল আজিজ মন্ডল, জাহেরা বেগম, দুলালী চ্যাটার্জী, আমিরুল হক, জগদীশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা/ প্রাকৃতিক দূর্যোগে অর্থ সাহায্যের চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone