শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌসকে সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌসকে সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠিত

Exif_JPEG_420

নবাগত লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস মহোদয়ের যোগদান উপলক্ষে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে- সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের এ সংবর্ধনা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস-এঁর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বর্মণসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone