শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” স্লোগান নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের আয়োজনে এ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। বক্তব্য রাখেন প্রতিবন্ধী কল্যাণ সমিতি লালমনিরহাটের নির্বাহী পরিচালক সুরেন্দ্র নাথ দত্ত, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ এরশাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

 

এরপরে স্থানীয় সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone