শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের সরকারি বই বিতরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের সরকারি বই বিতরণ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “পড় তোমার প্রভুর নামে”, “শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” স্রোগান নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের সরকারি বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ, পিএসসি, আটিলারি।

এদিকে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়।

 

এতে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান।

অপরদিকে দুপুর ১২টায় বিদ্যালয়ের মুক্ত মঞ্চে ভাটিবড়ী উচ্চ বিদ্যালয় ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ও শিশু বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়।

 

এতে ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবেদা খাতুন। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, ভাটিবড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল মন্ডল প্রমুখ।

এছাড়াও কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ ও শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়।

 

বই বিতরণ করেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী, সদস্য মনীন্দ্র নাথ সরকার মনি, প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য যে, সকল বই বিতরণে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone