শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো শিক্ষকদের প্রশিক্ষণ

নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো শিক্ষকদের প্রশিক্ষণ

লালমনিরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থপনার মধ্য দিয়ে ৩৬লক্ষ ৭৭হাজার ৪শত ৮০টাকা ব্যয়ে শেষ হলো জাতীয় শিক্ষাক্রম রুপ রেখা ২০২১-২২ এর ৬দিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ।

প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের অভিযোগ নিম্নমানের খাবার, ফাইল সরবরাহ করেছে লালমনিরহাট জেলা শিক্ষা অফিস।

সরকারি নথিতে উল্লেখ্য আছে, দুপুরের খাবার বাবদ জন প্রতি ৪শত টাকা কিন্তু দেয়া হয়েছে প্রত্যহ ২শত হতে ২শত ৫০টাকার করে। নাস্তা সকালে ৮০টাকা দেবার কথা থাকলেও দেয়া হয়েছে ৪০ থেকে ৪৫টাকার করে। তাছাড়াও ফাইল কমদামি দেওয়ারও অভিযোগ রয়েছে।

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী সাংবাদিকদের বলেন, জেলার নামি দামি হোটেল থেকে খাবার দেয়া হয়েছে এবং কোন প্রকার অব্যবস্থাপনা না থাকার দাবি করলেও আংশিক অনিয়মের কথা স্বীকার করেন। তবে দূরত্ব অনুযায়ী ট্রাভেল বাবদ ১২শত থেকে ১৩শত দেয়া হয়েছে।

সর্বপরি লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার যোগদানের পর থেকে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone