শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আয়োজনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ কে এম মমিনুল হক-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্রনাথ রায় কার্জী শিবু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

 

সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সম্মেলনের অর্থ হলো নতুন নেতৃত্ব সৃষ্টি করা সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনের দুর্বলতা গুলোকে কাটিয়ে তোলা। দশ দফা আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারকে হটানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠা করানো হবে। এই আন্দোলন বিএনপি’র ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশকে যে অপশাসন এবং দুর্নীতিকে গ্রাস করেছে তাকে মুক্ত করার আন্দোলন। মানবিক রাষ্ট্র মেরামত করার আন্দোলন। সামনে আমাদের একটি কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় সকলেই যেন সাহসী এবং বলিওয়ান হতে পারি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone