শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে- পরিকল্পনামন্ত্রী

ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে- পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সাথে যে কোন বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে বারংবার আলোচনা হচ্ছে। আমরাও খসড়া করে ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে।  আসুন ভোটেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।
অত্র বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ টোটন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone