শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন

শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার চেষ্টা

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে দুলাল মিয়া নামের এক ব্যক্তি তার ছোট ভাইয়ের স্ত্রী ববিতা বেগম নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ববিতার স্বামী বাড়িতে না থাকায় এ ঘটনাটি ঘটে। আহত ববিতা সদর উপজেলার রাজপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ও আশরাফুল আপন দুই ভাই। দুলাল বড় আর আশরাফুল ছোট। বড় ভাই দুলাল তার ছোটভাই আশরাফুলের জায়গা দখলের জন্য দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে গালিগালাজ ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার তার স্ত্রীকে বাড়িতে রেখে বাহিরে কাজের জন্য গেলে সুযোগ সন্ধানী দুলাল মিয়া দুপুরের দিকে তার স্ত্রী নিপা বেগমসহ ববিতার ঘরে প্রবেশ করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে দুলাল এবং তার স্ত্রী নিপার নির্যাতনে ববিতা মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ববিতার বুকের উপর উঠে দুইহাত দিয়ে ববিতার গলা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা চেষ্টা করে। এ সময় জীবন বাঁচার তাগিতে ববিতা দুলালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ববিতার এমন চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুলাল ও তার স্ত্রী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ববিতা সদর হাসপাতালের তৃতীয় তলার সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone