শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, আসাদুজ্জামান সাজু, নিয়াজ আহমেদ সিপন, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম রিকো, সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন আলতাব প্রমুখ।

 

বক্তারা বলেন, সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় জড়িত নূরল আমিন ও তার লোকজনদের অতি দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। পরে এ ঘটনায় শুক্রবার দুপুরে ভক্তভোগী সাংবাদিক হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামী করে মোট ৭জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone