শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে শুভ বড়দিন উদযাপন।

 

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের নবজীবন সেন্টার মিশন হাউজ প্রাঙ্গণে চার্চ অফ গড মন্ডলী লালমনিরহাটের আয়োজনে খ্রীষ্টান সম্প্রদায় এ শুভ বড়দিন উদযাপন করেছে।

 

লালমনিরহাটে স্থানীয় উপাসনালয়সহ বিভিন্ন বাসা বাড়ীতে আলোকসজ্জা ও রঙ্গিন সাজে সজ্জিত করা হয়েছে। বাড়ীতে বাড়ীতে চলছে উৎসবের আমেজ। এ উৎসবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ধর্মীয় উৎসব প্রানবন্ত করতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ক্রীষ্টমাস ট্রি ও স্টারকে আলোকিত করছে। লালমনিরহাটে বসবাসরত দেড় সহশ্রাধিক খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করছে। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা ও আর্শীবাদ বচন করা হয়।

 

সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

 

এ অনুষ্ঠানের পরিচারক মিঃ লরেন্স দাস লিটন। শুভেচ্ছা জ্ঞাপন ও প্রারম্ভিক প্রার্থনা করেন মিঃ সুবোধ অধিকারী। প্রশংসা ও আরাধনা করেন কয়ার দল। বাক্য পাঠ করেন মিসেস শান্তনা রায়, মিঃ পরমেশ্বর রায়, মিস নয়মী মেলডী। গান করেন কীর্ত্তন দল। ধন্যবাদ ও প্রার্থনার বিষয় নিয়ে প্রার্থনা করেন মিসেস শিখা বর্ম্মন। সান্ডেস্কুল শিশুদের পরিবেশনা ফ্রান্সিস দাস, হীরা অধিকারী, শান্তনা দাস। বড়দিনের বার্তা পেশ করেন পালক মনোজ কুমার বর্ম্মন। শুভ বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন রেভাঃ তপন কুমার বর্ম্মন। মন্ডলীর বিজ্ঞপ্তি পেশ করেন সম্পাদক মিঃ লরেন্স দাস লিটন। শেষ প্রাথনা, প্রভূর প্রার্থনা ও আশিষ বচন করে পালক মনোজ কুমার বর্মন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone