শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণ মিছিল

বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণ মিছিল

হাজার হাজার বিএনপির নেতাকর্মী নিয়ে গণ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গণ মিছিলের পূর্বে কেন্দ্র ঘোষিত ১০ দফার নিয়ে বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ।

 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি লালমনিরহাট জেলা কার্যালয় বিডিআর রোড থেকে গণ মিছিলটি শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কেন্দ্র ঘোষিত গণ মিছিলের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণ মিছিলটির নেতৃত্ব দেন। মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, আগামীতে কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি আসবে সে সকল কর্মসূচি সফল করার লক্ষে বিএনপি নেতা কর্মীরা নিজের জীবন বাজি রেখে মাঠে থাকবে। মিছিলটি কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone