শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
চলে গেলেন গীতিকবি নীলকমল মিশ্র

চলে গেলেন গীতিকবি নীলকমল মিশ্র

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের নিজ বাড়ীতে গীতিকবি নীলকমল মিশ্র (৭১) বার্ধক্য জনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যাং লোকং সগচ্ছুত)। মৃত্যু কালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত জন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে এক নজর দেখার জন্য লালমনিরহাটের রামদাস গ্রামের তাঁর নিজ বাড়ীতে ছুটে যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য যে, নীলকমল মিশ্র লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে ১৯৫২ খ্রিষ্টাব্দের ৯ ফ্রেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রামদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গা রাণী লক্ষীপ্রিয়া উচ্চ বিদ্যালয়, দিনাজপুর ধর্মসভা সংস্কৃত মহাবিদ্যালয় ও বৈদ্যেরবাজার হরিসভা সংস্কৃত মহাবিদ্যালয় থেকে লেখাপড়া করেন। অতঃপর তিনি বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় শিক্ষক পদে যোগদান করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারের গীতিকার ও সুরকার ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone