শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত

“উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী” স্লোগান নিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি/চার্জ কালেকশনের জন্য চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড-এঁর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী ও বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ-এঁর পক্ষে অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন চন্দ্র সাহা। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহীন আখতার ভূঁইয়া, ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার মোঃ আক্কাছ আলী, মোঃ নজরুল ইসলাম খান ও অফিসার চন্দন রায়সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সম্মানিত সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার অফিসার মোঃ সাদ্দাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone