শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার আয়োজনে এ প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়।

 

সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন চন্দ্র সাহা-এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শাহীন আখতার ভূঁইয়া, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আঃ হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকগণ, ব্যবসায়ী, সুধী মন্ডলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার অফিসার মোঃ সাদ্দাম হোসেন।

 

পরে কৃষি ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone