শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
রংপুরে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত

রংপুরে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় সংলাপ অনুষ্ঠিত

Exif_JPEG_420

রংপুরে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আঞ্চলিক পর্যায়ের সাংবাদিক সমিতি এবং সম্পাদক ফোরামের প্রতিনিধিবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় আরডিআরএস সভাকক্ষ রংপুরের এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সংলাপ কার্যক্রমে সহায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনসংযোগ দপ্তর প্রশাসক ও অধ্যাপক প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ড। এছাড়াও সহায়ক ছিলেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম দিনাজপুরের সভাপতি ও সিনিয়র সাংবাদিক চিত্ত ঘোষ, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের সভাপতি ও সিনিয়র সাংবাদিক তোরাব মানিক। শুভ উদ্বোধন করেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম রংপুরের সম্পাদক পার্থ বোস। বক্তব্য রাখেন এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, এনএনএমসি ফাউন্ডেশন রংপুর সদরের উজ্জ্বল চক্রবতী, সাংবাদিক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবার রহমান হাবু, চিত্ত ঘোষ প্রমুখ। এ সময় এনএনএমসি ফাউন্ডেশন রংপুরের ভারপ্রাপ্ত সভাপতি মনিনাল দাস, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলী স্টার লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়, একাত্তর টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি উত্তম রায়, বৈশাখী টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি তৌহিদুর রহমান লিটন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ৬টি (রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী) জেলার সাংবাদিকবৃন্দসহ ৬০জন এ সংলাপে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone