শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি/৭৫ বছর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি/৭৫ বছর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি/৭৫ বছর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় পরিচালক মিসেসঃ খৃস্টাবেল কালাইসেলভি, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটি-২০২২ এর প্রধান উপদেষ্টা মোঃ সালেহ বিন সামস, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটি-২০২২ ঢাকার আহবায়ক খুরশিদুল আনোয়ার লিটন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটি-২০২২ লালমনিরহাটের আহবায়ক ডাঃ এম এ হামিদ সিদ্দিক, ডাঃ হাফিজুর রহমান, প্রাক্তণ প্রধান শিক্ষক অনিমেষ বৈদ্য প্রমুখ। এ সময় চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক একেএম মঈনুল হক, লুৎফর আহমেদ লিটন, মিজানুর রহমান মিজান, মোস্তাক মুকুল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone