শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
পুলিশি তান্ডবের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

পুলিশি তান্ডবের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে “শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ” স্লোগান নিয়ে গ্রেফতারকৃত বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, পুলিশি গুলিতে স্বেচ্ছাসেবক নেতা আলমগীর হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপি’র পল্টন কার্যালয়ে পুলিশি তান্ডবের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

 

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

 

প্রতিবাদ মিছিলটি লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।

 

এ প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone