শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ১৫মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন লালমনিরহাট, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমনিরহাট এর আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহযোগিতায় এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ডাঃ কাসেম আলী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone