শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শীতার্ত মানুষের প্রতি মাহমুদুল হাসান সোহাগের ভালোবাসা

শীতার্ত মানুষের প্রতি মাহমুদুল হাসান সোহাগের ভালোবাসা

লালমনিরহাটের হাতীবান্ধাও পাটগ্রাম দুই উপজেলায় ১হাজার দুস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান সোহাগের উদ্যোগে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরী ও গরীব-অসহায়, দুস্থ্য ১হাজারজন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলার বাউরা বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রঞ্জু, বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু, বাউরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল কুমার দে,  বাউরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার, বাউরা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মারুফুল হক শাওন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone