শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শিক্ষার আলো ছড়াচ্ছে লালমনিরহাটের শিবরাম; সুনাম অর্জনে প্রথম

শিক্ষার আলো ছড়াচ্ছে লালমনিরহাটের শিবরাম; সুনাম অর্জনে প্রথম

লালমনিরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষা ক্ষেত্রে আদর্শ বিদ্যালয়ের এক প্রতিচ্ছবি। অন্যান্য বিদ্যালয় থেকে ব্যতিক্রমী এ বিদ্যালয় লালমনিরহাটে পদার্পণ করে ২০১৫ সালে। ক্যাডেট কলেজের আদলে পরিচালনা হচ্ছে বিদ্যালয়টি। প্রাথমিক পর্যায় থেকে শিশুদের ক্যাডেট কলেজে ভর্তির উপযোগী করে গড়ে তোলার চ্যালেঞ্জ হাতে নিয়েছেন বলে জানান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, নিয়মনীতি এবং সব কিছুতেই রয়েছে ব্যতিক্রমের ছোঁয়া। এর পিছনে আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শুধু মাত্র লালমনিরহাট জেলার নয়, জেলার বাহিরে থেকেও এখানে পড়তে আসে অনেক শিক্ষার্থী। তাদের জন্য রয়েছে এখানে শিশু বান্ধব আবাসিক ব্যবস্থা। স্থানীয় শিক্ষার্থীরা প্রতিদিনের নিয়মিত পাঠদান শেষে বাসায় যায় ঠিকই; কিন্তু আবারও তারা পড়তে আসে বিকেল কিংবা সন্ধ্যা বেলায়৷ শিক্ষার্থীরা তাদের বাসায় নয়; আনন্দ আড্ডায় দিনভর পড়াশোনা করে এ স্কুলে।
এ বিদ্যালয়ে দূরের ছাত্রদের জন্য রয়েছে শিশুবান্ধব পরিবেশে আবাসিক ব্যবস্থা। মাতৃ ছায়ার পরশে থাকা খাওয়াসহ গুরুভার দায়িত্ব নিয়ে থাকে এ বিদ্যালয়। বিগত বছরগুলোর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে গড়ে ৯৮ভাগ শিক্ষার্থী জিপিএ-৫সহ বৃত্তি প্রাপ্ত হয়ে সাফল্যের শীর্ষ স্থান দখল করেছে। এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ছিনিয়ে এনেছে প্রথম কিংবা দ্বিতীয় পুরস্কার।
তাই খুব অল্প সময়ের মধ্যে এ বিদ্যাপীঠটির সুনাম ছড়িয়ে পড়েছে পুরো জেলাজুড়ে। এ বিদ্যালয়ের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের হাতের লেখার ধরণ একই রকম। সবার হাতের লেখায় আছে জাদুর ছোঁয়া। দিন দিন হাতের লেখাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে এ স্কুলের শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির জানান, বিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের বিদ্যালয়ে রূপান্তরিত করাই আমাদের মূল লক্ষ্য।
বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ জানান, প্রতিটি শিশু জ্ঞান-শৃঙ্খলা, আচার- আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় এবং মানবীয় গুণাবলীতে বেড়ে উঠে শুধু দেশে নয়; বিশ্ব সভ্যতায় যাতে অবদান রাখতে পারে সেই লক্ষ্যে এই বিদ্যালয় পরিচালনা হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone