শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান

ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান

লালমনিরহাটে কার্যনির্বাহী পরিষদ ২০২২-২০২৪ এর দায়িত্ব হস্তান্তর-দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্ক সমিতির সভাকক্ষে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কাসেম আলী, নির্বাহী সদস্য মোঃ মনসুর আলী সরকার প্রমুখ।

 

শপথ নামা পাঠ করেন নির্বাহী পরিষদ’২০২২-২০২৪ নির্বাচন কমিশনের সদস্য সহিদার রহমান।

 

এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সহ-সভাপতি মোঃ মোকছেদুর রহমান, সেকেন্দার আলী সরকার, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত আলী ভূঁঞা, নির্বাহী সদস্য দুলাল চন্দ্র কর্মকার, অধ্যক্ষ শরওয়ার আলম, হুমায়ুন কবির, মোঃ সেকেন্দার আলী, এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ মাসুমা ইয়াসমিন, মোজাম্মেল হক সরকার মানিক, এ্যাডঃ সায়েম-উল আলম সরকারসহ আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone