শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হ্রাসকল্পে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট ফুটবল খেলার মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট ও লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল। বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম, লালমনিরহাট পুলিশ পরিদর্শক মোঃ মুসা প্রমুখ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক খায়রুল বাশার, রাসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কৃষিবিদ নাজমুল ইসলাম ওয়াকিল, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, উন্নয়নকর্মী, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী এনামুল হক টিপু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone