শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
মিশন স্কুলের প্লাটিনাম জুবিলি উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মিশন স্কুলের প্লাটিনাম জুবিলি উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটের ঐতিহ্যবাহী চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর ৭৫বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদযাপন ২০২২ উপলক্ষে রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের খোর্দ্দ সাপটানাস্থ চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এ রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন করেন চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর সভাপতি ও প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির কনভেনর রেভাঃ তপন কুমার বর্ম্মন। এ সময় চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর প্রধান শিক্ষক সহিদার রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) আগামী ১৭-১৮ ডিসেম্বর ২০২২ এ উদযাপন করা হবে।
এ মহতী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে, লালমনিরহাটের চার্চ অভ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর সার্বিক যোগাযোগ করতে ফোনঃ ০৫৯১-৬১২৬৯, মোবাইলঃ ০১৭১৭-৭৪৫৩৭০, ই-মেইলঃ missionschool75@gmail.com এ স্মরণিকার জন্য এসএসসি ব্যাচ অনুযায়ী লেখা/ ছবি প্রেরণ করা যাবে।

Exif_JPEG_420

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone