শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় উপশাখা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট কবি ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার ম্যানেজার (এসপিও) আব্দুল লতিফ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় উপশাখার প্রিন্সিপাল অফিসার দীপঙ্কর বিহারী রায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone