শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সভা ও জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সভা ও জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “সকল কুসংস্কার, গোড়ামি, সংকীর্ণতা, ছুঁৎমার্গ, ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন মতবাদ পরিহার করে অখণ্ড হিন্দু সমাজ গড়ে তুলুন” স্লোগান নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সভা ও জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) লালমনিরহাটের থানারোডস্থ সার্বজনীন কেন্দ্রীয় কাচারীবাড়ী দুর্গা মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সাংগঠনিক সভা ও জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী সুপেন্দ্রনাথ দত্ত-এঁর সভাপ্রধানে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক শ্রী তাপস কুমার বণিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন মন্ডল মনোজ। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি পঞ্চানন বর্মণ, কিশোর কুমার বাঁকা, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি শশধর রায়, গোপাল চন্দ্র বর্মণ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, সার্বজনীন কেন্দ্রীয় কাচারীবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার বিশ্বাস পল্টন, সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিরা লাল রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গৌর মোহন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষিরোদ চন্দ্র বর্মণ তপু, রতন চন্দ্র পাল ভৌমিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রাণী গুণ প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি লালমনিরহাট জেলা শাখার অন্যান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone