শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বৃক্ষরোপণ কর্মসূচি ও মা সমাবেশ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত

বৃক্ষরোপণ কর্মসূচি ও মা সমাবেশ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাটে “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের বাংলাদেশ” শ্লোগান নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও মা সমাবেশ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। এ সময় ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone