শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
৩০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে টিএন্ডটি মোড় এলাকা থেকে ৩০কেজি গাঁজাসহ মোঃ সোহেল রানা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট।
বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টায় লালমনিরহাট পৌরসভার টিএন্ডটি মোড় এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সদস্যরা।
গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা রাজশাহী জেলার চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে লালমনিরহাট পৌরসভার টিএন্ডটি মোড় এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মাদক নিরোধী অভিযানের সংবাদটি মাদক ব্যবাসায়ী বুঝতে পেরে লালমনিরহাট পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সেখান থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় সাদা বস্তা নিয়ে টিএন্ডটি মোড় এলাকা আসে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সন্দেহ জনক অটোবাইকটি আটক করে। পরে তল্লাশী চালিয়ে অটোতে রক্ষিত একটি সাদা বস্তা থেকে ১০টি প্যাকেটে বিশেষ কায়দায় মোড়ানো ৩০কেজি গাজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, আটক সোহেল রানা ও উদ্ধারকৃত গাঁজা জব্দ করে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশোধিত ২০২০ মোতাবেক মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone