শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

দীর্ঘ ৯বছর পর অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে, উজ্জীবিত হয়ে উঠছেন নেতাকর্মী। উপজেলার মূল সড়কে প্রায় অর্ধশত গেট ও তোরণ নির্মাণ করা হয়েছে।

 

শনিবার (৮ অক্টোবর) বিকেলে আদিতমারী জি. এস স্কুল এন্ড কলেজ মাঠে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন এমপি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমদ। প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম।

 

এছাড়াও সম্মেলনে অন্তত হাফ ডজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে।

 

এদিকে লীগের মধ্যে নানা বিভক্তি থাকায় সহিংসতার আশঙ্কা করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

 

২০১২ সালে এ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলমকে দায়িত্ব দেওয়া হয়। হঠাৎ করে সভাপতি শওকত আলীর মৃত্যুতে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় মোঃ রবিউল ইসলাম মানিককে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone