শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়

দিনের বেলায়ও বৈদ্যুতিক বাল্ব জ্বলে!

সারাদেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে বড় পদক্ষেপ হাতে নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ জন্য গত ২৯শে আগস্ট এলাকা ভিত্তিক লোডশেডিং সপ্তাহে একদিন পাম্প বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছেন।

 

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ফিলিং স্টেশন পাম্প, স্কুল ও কলেজের বৈদ্যুতিক যন্ত্রপাতি।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনের বেলায় বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছে।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধ করা হয়নি বৈদ্যতিক বাল্ব। ৩টি বাল্ব একই সাথে জ্বালিয়ে রাখা হয়েছে।

 

এ বিষয়ে সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিপু রায় সাংবাদিকদের জানান, সুইচগুলো হাতের নাগালে থাকায় যে কেউ চালু করতে পারে।

 

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অফিস সহকারি বেলাল এসব কাজ করেন। তার সাথে যোগাযোগ করলে ভালো হবে।

 

উল্লেখ্য যে, এর আগেও বিদ্যালয়ে এ রকম ঘটনা ঘটেছে কয়েকবার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone