শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

লালমনি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস এর একটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে কোনও ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারেনি।

 

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, সকাল ১০টা ২০মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল লালমনি এক্সপ্রেসের। কিন্তু ‌১০টা ১০মিনিটে স্টেশনের ওয়াশপিট থেকে ট্রেনটি শান্টিং করে ১নম্বর লাইনে নেওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এটি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যাবে।

 

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিএস) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ১০টা ১০মিনিটে লালমনিরহাট ইয়ার্ডের ওয়াশপিট থেকে লালমনি এক্সপ্রেস প্ল্যাটফর্মের ১নম্বর লাইনে শান্টিং করে আনা হচ্ছিলো। এ সময় কোনও একটা পয়েন্ট ভুলের কারণে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে লালমনি এক্সপ্রেস লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে দুপুর ১টা পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। এখনও উদ্ধার কাজ চলছে।

 

তিনি আরও বলেন, এখন আমাদের প্রধান কাজ, বগিটি উদ্ধার করে ট্রেন ঢাকায় পাঠানো। কারণ যাত্রীরা অপেক্ষায় রয়েছে। ট্রেনটি ঢাকার পথে পাঠানোর পর একটি তদন্ত কমিটি করা হবে। ট্রেনটি ইয়ার্ডের ওয়াশপিট থেকে বের করে আনার সময় কেন বগি লাইনচ্যুত হয়েছে, তা ওই কমিটি চিহ্নিত করবে। এই ঘটনার জন্য কেউ দায়ী থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone