শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অফিস-আদালতগুলো ফুলের সৌরভে মুখরিত

লালমনিরহাটে অফিস-আদালত প্রাঙ্গণ ফুলের সৌরভে মুখরিত। বদলে গেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় ও বাসভবন, লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়, এলজিইডি কার্যালয়, বিজিবি কার্যালয়, সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত বিভাগ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়সহ বাস ভবনের সামনে বিভিন্ন জাতের শোভাবর্ধন ফুলে ফুলে মুখরিত হয়েছে। বাহারি জাতের পলাশ, গোলাপ, গাদা, শাপলা, জবা, পাতা বাহার, গন্ধরাজ, গ্লাডিওয়াল, বেলি, রক্ত কুসুম, বকুল, সূর্যমূখী, চাপা ফুল, গেন্দা, মোরগফুল, রজনীগন্ধাসহ বিভিন্ন জাতের ফুল শোভা পাচ্ছে। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় ফুল চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। লালমনিরহাটে ফুল চাষ করে যে ফুল উৎপাদন হয় তা লালমনিরহাট জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করা হচ্ছে বলে ফুলচাষীরা জানান।

 

লালমনিরহাটে ফুলের সাজে-সেজেছে নানা জাতের ফুল এ যেন মনকারা প্রকৃতির রুপ। বিশেষত ফুল জাতীয় গাছের বর্ণিল সাজ-সজ্জা এই সময়ের দেখার মতো মূল আকর্ষণ হয়ে ওঠে।

 

ফুল চাষী আব্দুর রশিদ রুপন জানান, বেকার অবস্থায় না থেকে লাভজনক ব্যবসা ফুলের চাষ ও ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব।

 

তিনি আরও বলেন, কোন বেকার যুবক যদি ফুল চাষে সহযোগিতা চায় তিনি সহযোগিতা দিবেন।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির বলেন, ফুলে ফুলে ভরে উঠেছে অফিসগুলো, সেই সাথে ছড়াচ্ছে শুভাসও। কর্মকর্তা-কর্মচারীরা যেমন ফুলকে ভালোবাসছেন, তেমনি রুপে যদি জনগণকে ভালোবাসতেন তাহলে দুর্নীতি ও হয়রানী অনেকাংশে কমে যেত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone