শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি বিভূতি ভূষণ রায় বসুনিয়া বিভু-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone