শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জনাব মুক্তা লাল রায় ঈশোর-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জনাব মুক্তা লাল রায় ঈশোর-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কৌশল নির্ধারণ ও হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মুক্তা লাল রায় ঈশোরের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও এস, এম, সি সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ নুরল হুদা বসুনিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসান আতিকুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম লাকী, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বসুনিয়া, লালমনিরহাট সদর ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ফারুক হোসেন মুন্সী, হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, লালমনিরহাট সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন, মোছাঃ জেসমিন আরা বেগম। বক্তব্য রাখেন হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস ছালাম, হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র, রামসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম মুকুল, হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মুক্তা লাল রায় ঈশোর প্রমুখ। এ সময় হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone