শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোহসেনা খাতুন মিনাকে সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোহসেনা খাতুন মিনাকে সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা খাতুন মহোদয়কে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় লালমনিরহাট পৌরসভার বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা খাতুন মিনাকে সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। এ সময় লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone