শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বিশ্ব গুম দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্ব গুম দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে বিশ্ব গুম দিবস উপলক্ষ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা কার্যালয়ের সামনে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে ২ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি (অধ্যক্ষ) আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অবিলম্বে গুম, খুন, হত্যা, নির্যাতন বন্ধের দাবী জানান। এবং গুম হওয়া সকলকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone