শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল
পোস্ট অফিস ও বক্স আছে ঠিকই নেই কোনো চিঠি

পোস্ট অফিস ও বক্স আছে ঠিকই নেই কোনো চিঠি

“নাই টেলিফোন নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌছাইতাম, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলোনা, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানারে, জানাইও ঠিকানা, কিংবা চিঠি দিও প্রতিদিন চিঠি দিও, নইলে থাকতে পারবোনা….।” এক সময় প্রায়ই রেডিও স্যাটালাইটে শোনা যেতো এ রকম কতনা কালজয়ী গান। দিন বদলের পালায় এ রকম মনোমুগ্ধকর কালজয়ী গানগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে বহু আগেই। সেই সাথে কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে ডাকযোগে চিঠি পত্রের ব্যবহারও।

 

এক সময় মানুষের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলো ফ্যাক্স ও ডাক যোগাযোগ। আজ থেকে প্রায় ১০-১২বছর আগে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন অথবা অতি আপনজন দুর-দুরান্ত থেকে ফ্যাক্স কিংবা ডাকযোগে চিঠি পত্রের মাধ্যমে আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ এবং খোঁজ খবর নিতো।

 

আর্থিক লেনদেনও করা হতো ডাকযোগের মাধ্যমে। বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-পুত্র কিংবা প্রিয় মানুষটি প্রিয়তমার চিঠির অপেক্ষায় থাকতো। প্রিয় মানুষটি অথবা অতি আপন জনের সেই চিঠি হাতে পেয়ে খুশিতে আত্মহারা হতো অপেক্ষাকৃত ব্যক্তিটি।

 

তখনকার দিনে সেই আনন্দ অনুভূতিই ছিলো অন্যরকম। কিন্তু কালের বির্বতনে এখন আর শহর কিংবা গ্রামগঞ্জে ডাকযোগে চিঠিপত্রের তেমন ব্যবহার নেই।

 

বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। অনেক উন্নত পরিসরে চলছে মানুষের সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এখন মানুষ ডাকযোগে যোগযোগের মাধ্যম পরিহার করে মোবাইল, ইন্টারনেট, ফেসবুকিং, ই-মেইল, কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর্থিক লেনদেনসহ নিত্য প্রয়োজনীয় যোগাযোগ করে থাকেন।

 

আর এসবের ব্যবহারও চলছে জোরালো গতিতে। তাই মানুষজন এখন ভুলে গেছেন সেই মানদাতা আমলের ডাকযোগে চিঠি পত্রের কথা।

 

এজন্য এখন গ্রাম-গঞ্জের অনেক স্থানের ইউনিয়নের বাজারে গেলেই দেখা যায় সেখানকার পোস্ট অফিস থাকলেও নেই কোন কার্যক্রম। সেই পোষ্ট অফিসে চিঠিপত্র জমা রাখার বক্স থাকলেও বক্সে নেই কোনো চিঠি।

 

লালমনিরহাট জেলা পোষ্ট অফিসে গিয়ে এমনই একটি চিত্র চোখে পড়ে।

 

দেখা যায়, ওই পোস্ট অফিসের সামনে একটি চিঠিপত্রের বক্স আছে। এভাবেই কালের বির্বতনে ডাকযোগের মাধ্যমে দিনে দিনে হারিয়ে যাচ্ছে চিঠি পত্রের ব্যবহার।

 

মোঃ রশিদুল ইসলাম রিপন, এস এম হাসান আলী, মোঃ হেলাল হোসেন কবির ও হরিপদ রায় হরি বলেন, আগে আমরা চিঠি পাঠাতাম, এখন আর চিঠি পত্র পাঠাতে হয় না। কারণ মুঠোফোনে খুদে বার্তা, ইমো, হোয়াইটচ্যাপ, ম্যাসেঞ্জার, ই-মেইল ব্যবহার করে তথ্য আদান প্রদান করে থাকি। এটি এখন খুবই সহজ মাধ্যম। অল্প সময়ে সহজ সমাধান হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone