শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
আজ জনাব মোঃ সাহেব আলী সাহেব-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে

আজ জনাব মোঃ সাহেব আলী সাহেব-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে

লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ সাহেব আলী সাহেব-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

 

আজ রোববার (২১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

 

এতে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান সুজন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লিপিকা দত্ত। এ সময় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone