শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার্থীদের অনলাইনে পেমেন্ট, ভর্তি ফি পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের অনলাইনে পেমেন্ট, ভর্তি ফি পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান

“উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসা’র শিক্ষার্থীদের অনলাইনে পেমেন্ট, ভর্তি ফি পরীক্ষার ফিসহ বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রমের “চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ আগস্ট) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসায় সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখা ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের অত্যন্ত মেধাবী ও চৌকস ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ ওয়াহেদুননবী ও কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসা এর পক্ষে অধ্যক্ষ মোঃ সাহেদার রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিনা বাজার শাখার ম্যানেজার সুমন চন্দ্র সাহা। এ সময় প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাসান শহীদ মুঃ গোলাম সরওয়ার মন্ডলসহ কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকিনা বাজার শাখার অফিসার ফাজেলিশ সাদ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone