শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
কর্মহীন মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠিত

কর্মহীন মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মানবিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ড. তানভীর ফেরদৌস সাঈদ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও কর্মহীন মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টায় লালমনিরহাট পৌরসভার সিটি কলেজ মাঠে এ রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিক্সা বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, সদস্য আতিকুর রহমান কুদ্দুস, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone