শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
রাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসন

রাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসন

বুধবার (১০ আগস্ট) রাতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক।

 

লালমনিরহাট জেলা সদরের খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন স্থানের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে লালমনিরহাট প্রশাসক কার্যালয়ের বরাদ্দ প্রাপ্ত থেকে ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সহকারী কমিশনার ভূমি রুবেল রানা, সহকারী কমিশনার (ত্রাণ ও পুর্নবাসন শাখা) নাজিয়া নওরীন, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল, লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, লালমনিরহাট সদর থানার পুলিশ বাহিনী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone