শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হাসনাহেনা ফুল ফুটেছে ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ওয়ারিয়র্স অব জুলাই এর সভাপতি রাসেল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হামিদুর রহমান, শহীদ আল-সাহরিয়াদ এর ছোট ভাই তামিম প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর লালমনিরহাট জেলার সকল মসজিদ ও সুবিধাজনক সময় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এর আগে লালমনিরহাটের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone