শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হাসনাহেনা ফুল ফুটেছে ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় র‌্যাব ১৩ রংপুরের অভিযানে ১শত ৩০টি বোতল ফেয়ারডিলসহ ১জন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে।

‎বুধবার (৫ আগস্ট) সকাল ১১টা ৩মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১শত ৩০টি বোতল ফেন্সিডিল সমজাতীয় কোডেইন সমৃদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ভোলা মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভোলা মিয়া লালমনিরহাটের হাতীবান্ধা থানার আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে।

বুধবার (৫ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী র‍্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল রাত ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের ভোলা মিয়ার বসত বাড়িতে তল্লাশীকালে শয়ন কক্ষের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১শত ৩০টি বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব‌্যবসায়ী ভোলা মিয়াকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone